কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে হত্যার উদ্দেশ্য হামলা ও আঙ্গুল কর্তনের প্রতিবাদে মানববন্ধন

0
143

মো: বিল্লাল হোসেন :- করোনা কালীন সময়ে সারাদেশে সবচেয়ে প্রশংসিত জনপ্রিয় ছাত্রনেতা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে (২০ জুন ২০২৪) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বাগুর বাস স্ট্যান্ডে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন, কুমিল্লা উওর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার দলের দুর্দিন থেকে শুরু করে এপর্যন্ত বলিষ্ঠ নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। উওর জেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিরোধী দল বিএনপি জামাতের নাশকতা এবং সরকার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন।

গত সংসদ নির্বাচনে কুমিল্লা ০৪ আসন দেবীদ্বারে নৌকা প্রতীকের পক্ষে এবং উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করায় স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আবুল কালাম আজাদ এর সমর্থক মোঃ কাউছার আহম্মেদ এবং তার দলবল নিয়ে লিটন সরকারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর কাটা রক্ত যখন করে।

এবং লিটন সরকারের বাম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা ক্ষমতামলে লিটন সরকারের ওপর এই পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা কোনভাবেই আমরা মেনে নিতে পারি না।

অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িত এবং পরিকল্পনাকারীদের সবাইকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন সরকার, উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়সাল বারী মুকুল, দপ্তর সম্পাদক দারউস সালাম শুভ, আইন বিষয়ক সম্পাদক আল আমিন,উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামীম মোল্লা,সদস্য খাইরুল কবির টিটু, সদস্য

মুস্তফা কামাল মামুন, দেবীদ্বার উপজেলার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সহ-সভাপতি জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সায়েম, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জি.সজিব, সাবেক যুগ্ন আহবায়ক গাজী মানিক, স্বেচ্ছাসেবক নেতা এম এ এরশাদ, আব্দুল্লাহ আল মামুন,

শামীম মজুমদার, তোফাজ্জল হোসেন, জামাল মুন্সী, রুবেল সরকার,আব্দুল আজিজ ভূঁইয়া, আবুল কালাম, মইন আহমেদ,মো.সফিক, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি,আবুল বাসার, শাহাদাত হোসেন, মো. সুমন, মাহবুবুর রহমান, রোকন উদ্দিন, সোহেল ভূঁইয়া,মহিউদ্দিন, নাজমুল হোসেন, ইঞ্জি. রাসেল, দেলোয়ার হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here