নগরীর সুমাইয়া রেস্তোরাঁ ও চাইনিজকে বাসী খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম এবং নুশরাত আরা খানন।
এ সময় নবাব সলিমুল্লাহ রোডের ডাইন থাই ও চাইনিজ রেস্তেরাঁকে আবারও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযানের সহায়তায় ছিলেন খাদ্য সুরক্ষা পরিদর্শক মো: শাহজাহান এবং জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

