ইসলামী ব্যাংক ও ক্লাউডওয়েল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
581

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ক্লাউডওয়েল লিমিটেড এর মধ্যে ইউটিলিটি বিল পরিশোধ পরিশোধ সংক্রান্ত এক সমঝোতা স্মারক ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান এর উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন ও ক্লাউডওয়েল লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ কুদরতুল­াহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে মোবাইল রিচার্জ, বিআরইবি, ডেসকো, ডিপিডিসি, ওয়েস্ট জোন, কর্ণফুলি গ্যাস এবং ঢাকা ওয়াসার ইউটিলিটি বিল প্রদানের সুবিধা পাবেন।

Advertisement

ক্লাউডওয়েল-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আনিসুল ইসলাম, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন এবং মোঃ মাহবুব আলম’সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here