ন্যাশনাল কংগ্রেসের সেমিনারে বক্তারা বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ সংশোধন জরুরী

0
1240
SAMSUNG CAMERA PICTURES

ন্যাশনাল কংগ্রেস-বাংলাদেশের অন্যতম সহযোগি সংগঠন ন্যাশনাল ওলামা কংগ্রেস আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, অতিসম্প্রতি মহান জাতীয় সংসদে উত্থাপিত বিল বাল্যবিবাহ আইন-২০১৬ এ সংশোধনী আনতে হবে। আইনকে আরও স্পষ্ট এবং যুগোপযোগী করতে হবে। নিকাহ রেজিষ্ট্রারদের কার্যক্রম পরিচারনার বিষয়টি একই মন্ত্রণালয়ে একীভূত করতে হবে। নিকাহ রেজিষ্টারগণ আইন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত। সাজার আইন প্রণয়ন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই দ্বৈত নীতি পরিহার করতে হবে। আইন কেের দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের হয়রানির চেষ্টা বন্ধ করতে হবে। বর-কনের বয়স প্রমাণের সনদ দিবে জনপ্রতিনিধিরা, আর সাজ খাটবে নিরাপরাধ নিকাহ রেজিষ্টারগণ এটা যুক্তিযুক্ত নয়। ১৯ ডিসেম্বর ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে ন্যাশনাল ওলামা কংগ্রেস আয়োজিত প্রস্তাবিত বাল্য বিবাহ আইন-২০১৬ ও নিকাহ রেজিষ্টারদের আইনী সুরক্ষা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ন্যাশনাল ওবামা কংগ্রেস এর সভাপতি মওলানা কাজী মোঃ আব্দুল্লাহেল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহাজোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান রাব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল কংগ্রেস-বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যারেজ রেজিষ্ট্রেশন আইন বিশ্লেষক ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমদ আবুল কালাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ মামুনুর রশীদ, সাবেক জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল মিয়া, সংবাদের সাব এডিটর আলম হোসেন, সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এস.এম মোরশেদ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ দিদারুল ইসলাম ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দীন। অনুষ্ঠানে আইনজ্ঞ, গণমাধ্যম কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ ইউসুফ চৌধুরী, ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডিয়াম সদস্য মোঃ মোজাম্মেল হোসেন, ন্যাশনাল যুব কংগ্রেসের সভাপতি মহীন উদ্দিন, ছাত্র কংগ্রেসের সভাপতি আলী হাসান মোঃ মবিন, শ্রমিক কংগ্রেসের সভাপতি জি.এস.এস সেলিম রেজা, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের সভাপতি মোশারফ হোসেন মাহমুদ, জয়পুরহাট জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেবেকা সুলতানা, রুর‌্যাল চাইল্ড এন্ড ওমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব কাজী সাঈদা ইসলামী রোজী। অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাশনাল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান। সেমিনারে ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছাবের আহাম্মদ (কাজী ছাব্বির) সরকারকে অনতিবিলম্বে আইন সংশোধনের আহ্বান জানান। অন্যথায় নিকাহ রেজিষ্ট্রারদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তিনি। প্রধান অতিথি শায়খুল হাদিস মাওলানা মনিরুজ্জামান রাব্বানী বলেন, আইন করে নিকাহ রেজিষ্টারদের সাজার প্রস্তাবটি বোধগম্য নয়। এদেশে যারা নিকাহ রেজিস্ট্রার তারা শীর্ষ পর্যায়ের আলেম-ওলামা। আলেম-ওলামাদের হয়রানি বাংলাদেশের মানুষ সহজে মেনে নিবে না। হিন্দু ও খ্রিস্টানগণ ধর্মীয় শাস্ত্রীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরাই বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। বাস্তবতার নিরীখে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়া সরকারকে প্রস্তাবিত বিলে নিকাহ রেজিষ্ট্রারদের আইনী সুরক্ষার বিষয়ে পূর্ণ বিবেচনায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সেমিনারের বক্তাগণ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here