নির্বাচন হবে সংবিধান অনুসারে –বাণিজ্যমন্ত্রী

0
548

সংবিধান অনুসারে সকল দলের অংশগ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, আমরা অংশগ্রহনমূলক নির্বাচন চাই। সকল দলের অংশগ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

নির্বাচন হবে সংবিধান অনুসারে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ-এর চতুর্থ রাউন্ডের সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। এই সরকারের আকার বড় নাকি ছোট হবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে। তোফায়েল আহমেদ বলেন, আমরা এখন স্বল্পোন্নত দেশ হলেও ২০২৪ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হব। ২০২৭ সাল পর্যন্ত আমরা স্বল্পোন্নত দেশের সুবিধা পাবো। ইউরোপীয় ইউনিয়নে আমাদের রপ্তানি ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আমাদের আমদানি ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। আমরা তাদের অনুরোধ করেছি যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হব তখনও যাতে জিএসপি সুবিধা বলবৎ থাকে। তারা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জিএসপি সুবিধা দিয়েছে সে বিষয়েও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের বিশেষ সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here