নাফ নদী থেকে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার

0
512

জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম এস দোহা’র নেতৃত্বে পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।

Advertisement

লাশ দুটির পরনে প্যান্ট শার্ট ও বয়স আনুমানিক ২০ থেকে ২৫ এর মধ্যে হতে পারে বলে জানিয়েছে পুলিশ। পরিচয় পাওয়া না গেলেও হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা  থেকে রুবেল ও আবু সিদ্দিক নামে দুই যুবক দুই দিন ধরে নিখোঁজ রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে তাদের মৃত্যু কিভাবে  হয়েছে তা নিয়ে রয়েছে রহস্য।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here