নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

0
2296

নিখোঁজের দুই দিন পর বগুড়ার শিবগন্জ উপজেলার নাগরনদ থেকে ফজলে রাব্বী (১৫) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার শিবগঞ্জ উপজেলার বিহার খাঁ পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Advertisement

এঘটনায় মাদ্রাসার একজন ক্বারি এবং দুই ছেলেকে (নিহত রাব্বী যে বাড়িতে জায়গির থাকতো তার ছেলে) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। থানা সূত্রে জানা যায়, রাব্বী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছালকুড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে গত দুই বছর ধরে বগুড়ার শিবগঞ্জের বিহার খাঁ পাড়ার মাখজানুল উলুম হাফিজিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়াশুনা করে আসছিলো। সে মাদরাসার পাশে রেজাউল করিম নামের এক ব্যক্তির বাড়িতে জায়গির থাকতো। রাব্বী গত দুই দিন ধরে নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয়রা মাদরাসার পাশে নাগর নদের পানিতে রাব্বীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১২টার দিকে রাব্বীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাব্বীর নানা একরামুল জানান, তারা দুই দিন আগে নিখোঁজের কথা শুনেছেন। আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। তারা রাব্বীর নিখোঁজের সংবাদ পেয়ে শিবগঞ্জে চলে আসেন। শিবগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্ত এবং পুলিশের অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার ক্বারি হুজাইফা এবং জায়গিরদারের দুই ছেলে মাহমুদুল হাসান ও মুনছুর আলীকে আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here