একযুগ পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা

0
656

এস এম আওলাদ হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ একযুগ পর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার মাধ্যমে শনির দশা কেটেছে বলে জানিয়েছে ত্যাগী নেতাকর্মীরা। এতে হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুন) কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

Advertisement

নতুন কমিটি গঠনের মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর জেলা ছাত্রদলের শনির দশা কেটেছে বলে মনে করেন ত্যাগি ছাত্র নেতারা। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান মিশন, সহ-সভাপতি আব্দুর রহিম রাজন, গাজী মোহাম্মদ জসিম উদ্দীন, মীর মোশারফ হোসেন আরাফাত, কামাল উদ্দীন রায়হান ও আমাজাদ হোসেন। যুগ্ন সম্পাদক আমির আহম্মেদ রাজু ও ফখরুলউসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here