ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, নারী শিক্ষা উন্নয়নে বাংলাদেশ এক যুগান্তকারী অধ্যায় রচনা করেছে। তিনি বলেন, নারী শিক্ষা উন্নয়নের কারণেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদার স্বীকৃতি পেয়েছে।
আজ ঈশ্বরদী উপজিলার শাহপুর ইউনিয়নে নুরজাহান হাই স্কুল এর বার্ষিক ক্রিয়া পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এই কথা বলেন।
ভূমিমন্ত্রী শরীফ আরো বলেন, নারী শিক্ষায় নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে জননেত্রী শেখ হাসিনার সরকার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। নারীরা সেনা, নৌ, বিমান, পুলিশ, আনসারসহ সকল বাহিনীতে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করেছে।
মন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী, শেখ হাসিনার নেতৃত্বে এদেশের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিকভাবে গড়ে তোলার দায়িত্ব সকলের।মন্ত্রী ছাত্রছাত্রীদের নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সকল অপশক্তিকে প্রতিহত করে সুখী, সমৃদ্ধশালী কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
মন্ত্রী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করেন। পরে মন্ত্রী সাহাপুর প্রাইমারি স্কুল ভবন ৫৮ লাখ ৫২ হাজার টাকা খরচে নতুন দ্বিতল ভবন এর উদ্বোধন করেন। আতিয়ার রহমান ভোলার সভাপতিত্বে এইসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজিলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঈশ্বরদী আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজিলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

