আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজাপুরে জোড় পূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

0
622

মোঃ জাকির সিকদার, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড় পূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন দক্ষিন রাজাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মনির হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রাজাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।

Advertisement

সংবাদ সম্মেলনে মনির হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, দক্ষিন রাজাপুর গ্রামের মৃত আলী আজিম হাওলাদারের দুই ছেলে আঃ হাকিম হাওলাদার ও আঃ হক হাওলাদার, জে এল ৪৭ নং রাজাপুর মৌজার এস এ ২১৭৫নং দাগে আমার ২৩ শতাংশ পৈত্তিক ও ক্রয়কৃত সম্পত্তি রয়েছে যাহা দীর্ঘদিন ধরে তারা জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে এবং আমাকে খুন জখম করার হুমকি দিয়ে আসছে এমতাবস্থায় আমি গত ১৮ মার্চ ২০১৮ ইং তারিখ ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের শরণাপন্ন হলে আদালত ্ঐ জমির উপর ১৪৪/১৪৫ জারি করে দেন। কিন্তু আমার প্রতিপক্ষরা ভাড়াটিয়া কিছু লোকজন এনে জোড় পূর্বক আদালতের নির্দেশ অমান্য করে আমার সম্পত্তি দখল করার চেষ্টা করতেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here