নারায়ণগঞ্জ কারাগারে হাজতির আত্নহত্যা পরিারের দাবি হত্যা

0
689

স্টাফ রিপোর্টারঃ ২৮মার্চ বুধবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে আমিনুল ইসলাম মোল্লা (৩০)নামের এক হাজতির আত্নহত্যা করেছে।তবে তার পরিারের দাবি তাকে হত্যা করা হয়েছে সে একটি হত্যা মামলায় কারাগারের শিমুল-২ ওয়ার্ডে বন্দি ছিলো।রবিবার দিবাগত রাতে আত্নহত্যার ঘটনা ঘটেছে। নিহত আমিনুল ইসলাম মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার সাতগাঁও ইউনিয়নের পুরিন্দা মধ্যপাড়া গ্রামের এমদাদুল হক মোল্লার ছেলে।তার বিরুদ্ধে আড়াই হাজার থানায় হত্যা মামলা রয়েছে। জানা গেছে,আপন চাচাকে হত্যা মামলায় আসামী আমিনুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়।

Advertisement

 

পরে তাকে আড়াই হাজার থানা থেকে জেলা কারাগারে পাঠানো হয়। রবিবার রাতে তাকে শিমুল-২ কারাগারের ওয়ার্ডে গলায় লুঙ্গি দিয়ে ফাস লাগানো অবস্থানয় উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসক পরিক্ষা করে মৃত ঘোষনা করেন। নিহতের মা রোকেয়া বেগম বলেন,আমার ছেলের মানসিক ভাবে সমস্যা ছিলো আগে তবে সে সমস্যা ভাল হয়ে গিয়েছিলো।মাএ কয়েক দিন আগে ছেলের সঙ্গে দেখা হয়েছিলো সুস্থ স্বাভাবিক ভাবে কথা বলে ছিলো আর কয়েক দিনের মধ্যে জামিন হওয়ার কথা ছিলো।পারিবারিক তেমন কোনও সমস্যা ছিলো না যার কারনে আত্নহত্যা করতে পারে। নিহতের ভাই আসাদুল অভিযো করেন,আমার ভাই সুস্থ ছিলো তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।জেলখানার মধ্যে এমন মৃত্যু কখনোই সম্ভব না। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডাঃআসাদুজ্জামান জানান,হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাকে পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।তবে এটি আত্নহত্যা না হত্যা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। নারায়ণগঞ্জ সদর থানার এস আই আব্দুল জলিল জানান,গলায় দাগ ছাড়া শরীরের কোথাও কোন চিহ্ন পাওয়া যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here