নারায়ণগঞ্জে আইভীর পক্ষে জাতীয় স্বাধীনতা পার্টির প্রচারণা

0
588

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিবার্চনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী কে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ শহরে প্রচারণা চালিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।৯ জানুয়ারি ২০২২ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মোড়ে পথসভা করে আশেপাশে এলাকায় মিছিলসহ গণসংযোগ করেন জাতীয় স্বাধীনতা পার্টি নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, সেলিনা হায়াৎ আইভী মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থী। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী।

Advertisement

 তাঁর সময়ে নারায়ণগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তিনি নারায়গঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সর্বদা সোচ্চার থেকেছেন। তাই আমরা জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে তাঁকে সমর্থন করছি।তিনি নারায়গঞ্জের উন্নয়ন ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভোটারদেরকে দল—মত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোটদেয়ারআহ্বানজানান।পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাজী সুজন, যুগ্ম মহাসচিব সি. এম. মানিক, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনসহ পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here