হযরত ওয়ায়িল ইবনে হুজর (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম ঃ আমি নিশ্চয়ই লক্ষ্য করব রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামাযের প্রতি, তিনি কিরূপে নামায পড়েন। আমি তাঁর দিকে তাকালাম । তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, এবং তাঁর হস্তদ্বয় তুললেন। আর হস্তদ্বয় কর্ণদ্বয়ের বরাবর হল। এর পর তিনি তাঁর ডান হাত রাখলেন বাম হাতের উপরে অর্থাৎ এক কব্জি অন্য কজির উপরে কিংবা এক হাত অন্য হাতের উপরে রাখলেন। যখন তিনি রুকূ করার ইচ্ছা করলেন হস্তদ্বয় পূর্বের মতো তুললেন। রাবী বলেন ঃ তিনি হাত দুখানা তাঁর দুই হাটুর উপর স্থাপন করলেন। এর পর তিনি রুকু হতে মাথা তুললেন তখন তদ্রুপ হাত উঠালেন। এর পর তিনি সিজদা করলেন, তিনি তাঁর হাতের তালুদ্বয় স্থাপন করলেন তাঁর উভয় কান বরাবর। অতঃপর তিনি বসলেন, তিনি বিছিয়ে দিলেন তাঁর বাম পা। আর তাঁর বাম হাতের তালু রাখলেন তাঁর বাম হাঁটু ও রানের উপরে। আর ডান কনুইর শেষ প্রান্ত পর্যন্ত ডান রানের উপরে রাখলেন। পরে তাঁর দুইটি আঙুল (বৃদ্ধ ও মধ্যমা) টেনে উহা দ্বারা বৃত্তাকার বানালেন এবং এর পর একটি আঙুল (তর্জনী) উঠালেন। আমি দেখলাম, তিনি উহা নাড়াচ্ছেন (ইশারার জন্য) এবং তা দ্বারা দোয়া করছেন।

