হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে হাত রেখে কোনো ব্যক্তিকে নামায আদায় করতে নিষেধ করয়াছেন। হযরত যিয়াদ ইবনে সুবায়হ (র.) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে উমরের পাশে নামায আদায় করেছি, তখন আমি আমার কোমরে হাত রাখলাম। তিনি আমাকে তাঁর হাত দ্বারা মেরে এভাবে ইশারা করলেন, এভাবে যখন আমি নামা শেষ করলাম, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কে এই ব্যক্তি? সে বলল আবদুল্লাহ ইবনে উমর। আমি বললাম, হে আবূ আবদুর রহমান! আমার কোন কাজে আপনার খটকা লাগল? তিনি বললেন : ইহা শূলের ন্যায় হয়েছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা হতে আমাদের নিষেধ করেছেন।

