নাঙ্গলকোটে মাদক মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
542

কুমিল্লা প্রতিনিধিঃ
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা গ্রামকে মাদকমুক্ত এবং একাধিক মাদক মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল বৃহষ্পতিবার বাঙ্গড্ডা বাজারে মাদক রিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বাঙ্গড্ডা গ্রামকে মাদক মুক্ত করার লক্ষে গ্রামবাসীর উদ্যোগে গত ৯জুন এক সভার আয়োজন করা হয়। সভায় মাদক মামলায় অভিযুক্ত হিসেবে ৩টি মাদক মামলার আসামী এরশাদ মিয়া, ডাকাতি মামলার আসামী মাঈন উদ্দিন, মাদক ও নারী সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত রবিউল হকের নাম আসে। পরে গ্রামবাসী তাদেরকে ভালো হওয়ার জন্য তাদের অভিভাবক ও সামাজিকভাবে ৫জন সমাজপতিকে তাদের বাড়িতে পাঠায়। এসময় এরশাদ মিয়া গং সমাজপতিদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

Advertisement

এতে অন্তত ৫জন আহত হয়। আহতরা হলেন- হেদায়েত উল্ল্যা (৬০), প্রভাষক পেয়ার আহম্মদ (৪৫), জসিম উদ্দিন (৪০), মাহবুুবুল হক মেম্বার (৫০), রাকিব হোসেন (৩৫)।
এদিকে স্থানীয় এলাকাবাসী ইতিপুর্বে ওই এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও উল্লেখ করেন। মানববন্ধনে গ্রামবাসী একাধিক মাদক মামলার আসামী মাঈন উদ্দিন, এরশাদ মিয়া, রবিউল ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার, প্রভাষক পেয়ার আহম্মদ, ইউপি সদস্য তাজুল ইসলাম, মঞ্জুরুল হক, জসিম উদ্দিন, ইমাম আবুল কালাম, বাহার, শফিকুর রহমান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here