কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নাঙ্গলকোটে আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে ২৮ রমজান ১৪জুন বৃহস্পতিবার রওশন রফিক একাডেমী মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আশেকে রাসূল (স:) মিলাদ ও ইফতার মাহফিল-২০১৮ অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট শাখার সভাপতি পৌর কাউন্সিলর এমরান হোসেন বাহারের সভাপতিত্বে ও আজিম উল্যাহ হানিফের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছলেন পৌর মেয়র আব্দুল মালেক।বক্তব্য রাখেন -আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক একে এম মারুফ হোসেন, মাস্টার হুমায়ুন কবির, ইব্রাহিম আল হাসান সবুজ, নোমান, নিজাম উদ্দীন টিপু, মোহন, ফয়সাল মাহমুদ হিরন প্রমুখ।

