নাঙ্গলকোটে নবম শ্রেণীর স্কুল ছাত্রী অপহরন,আটক

0
673

জামাল উদ্দিন স্বপন: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হরিপুর গ্রামের কবির হোসেনের মেয়ে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জাহানারা আক্তারকে গত ২ মার্চ সকালে স্কুলে আসার পথে একই গ্রামের মাহবুল হকের ছেলে সবুজ, মাবুল হক,তার স্ত্রী আনোয়ারা বেগম, মহিন গংরা গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের মৃত- আলী হোসেনের ছেলে কবির হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়ান ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ১৩ মার্চ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরোর এস.আই শাহাজাহান লাকসাম এলাকা থেকে মাবুল হককে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here