নাইজেরিয়ান খেলোয়াড়ের মৃত্যু হলো রাজধানীতে

0
696

রাজধানীতে বালাক(৩৪) নামের এক নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তার চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন। বালাক চট্টগ্রাম মোহামেডানের খেলোয়াড় ছিলেন। রামপুরা থানার এসআই নজরুল ইসলাম জানান, বালাক রামপুরায় মহানগর প্রজেক্টের ৩ নম্বর রোডের শফিকুল ইসলামের বাড়ির নিচতলার ভাড়াটিয়া ছিলেন। শফিকুল ইসলামের বাড়ির নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে এসআই আরো জানান, বালাক বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। এ ছাড়া কিডনিসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য বালাকের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here