আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে মেয়র সাক্কুকে

0
597

দুর্নীতি দমন কমিশনের(দুদক) আয় বহির্ভূত সম্পদ অর্জনের ও তা গোপন রাখার মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি  এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। দুদকের করা ওই মামলায় বিচারিক আদালত গত বছরের ২১ নভেম্বর সাক্কুকে অব্যাহতি দেন। এ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রুলে অব্যাহতির ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here