নগরীর বন্দর থানাধীন গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মেয়ের লাশ উদ্ধার

0
957

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বাকের আলী ফকিরের টেক সংলগ্ন ২নং সাইট, আনুর বাপের চা দোকান এলাকার মনসুরের ভাড়া ঘর হইতে ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় আনুমানিক ১৭/১৮ বছর বয়সী এক মেয়ের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় বন্দর থানার নিয়ন্ত্রীত পুলিশ ফাড়ীর এসআই সাজ্জাদ কামাল উদ্ধার করেন। উক্ত ঘটনাটি হত্যা না আতহত্যা তা এখনো নিশ্চিত করতে পারেননি পুলিশ। উক্ত বিষয়ে পুলিশ ফাড়ির দায়ীত্বরত এস, আই সাজ্জাদ কামাল জানান ঘটনাটি হত্যা না আতহত্যা তা ময়নাতদন্তের পরে বলা যাবে এবং আমরা উক্ত ঘটনায় আশে-পাশ্বের লোকজন ও মেয়ের মা সহ আত্বীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করিতেছি। মেয়ের মা শাহিনুর বেগম বলেন, আমি সকালে গার্মেন্টসে চাকুরীতে যাবার সময় আমার মেয়ে স্বাভাবিক অবস্থায় ছিল এবং প্রতিদিনের ন্যায় চা নাস্তা ও খেয়ে ছিল। কিন্তু সে এই ঘটনা কেন করলো বা অন্য কেউ এই ঘটনা করিয়াছে কিনা আমি জানীনা। লাশ উদ্ধারের সময় উক্ত মেয়ের হাতে লেখা চিটি ও আলামত জব্দ করেছে পুলিশ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here