নগরীর জলাবদ্ধতা নিরসন এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সিপিবি কোতোয়ালী থানার পথসভা

0
1628

হাজার কোটি টাকার উন্নয়ন তহবিল বরাদ্দ হয় প্রতিবছর কিন্তু একটু বৃষ্টিতেই পুরো শহর পানির নিচে তলিয়ে যায়, আর তহবিলের টাকায় নিজেদের পকেটের উন্নয়ন হয় নগরীর উন্নয়ন কর্তাদের, নগরবাসি থেকে যায় পানির নিচেই। এদিকে নতুন করে নগরবাসির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বর্ধিত ট্যাক্স, যা প্রায় দ্বিগুণ। এই বর্ধিত ট্যাক্স আদায়ে বাড়িওয়ালারা ঘরভাড়া বাড়িয়েছে সমাধিক হারে। যার কারণে নগরীতে এখন মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত শ্রেণির বসবাব দুর্বিসহ হয়ে পড়েছে। কিছুদিন পর পর গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি গোঁদের উপর বিষফোঁড়া হয়ে তো আছেই। চারিদিকে উন্নয়ন উন্নয়ন বলে রব তুলে ফেলছে সরকার, কিন্তু জনগণের জীবন ওষ্ঠাগত। এই লুটেরা সরকার জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ। রাজনীতির মাঠে জনগণের অধিকার নিয়ে নয়, ক্ষমতালিপ্সু বড় রাজনৈতিক দলগুলোর রাজনীতি শুধুই ক্ষমতা নিয়ে। সময়ের প্রয়োজন হল সৎ, প্রগতিবাদী, দেশপ্রেমিক, বাম গণতান্ত্রিক শক্তির এক নব উত্থান। প্রয়োজন একটি বিকল্প শক্তির। এটাই এখন সময়ের দাবী।
গতকাল বিকেলে নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে সিপিবি কোতোয়ালী থানার একটি পথসভায় উপরোল্লিখিত বক্তব্য দেন বক্তারা। নগরীর জেল রোডে, আনসার ক্লাব মোড়ে পথসভায় বক্তব্য দেন সিপিবি কোতোয়ালী থানার সভাপতি কমরেড অশোক সাহা, কমরেড প্রদীপ ভট্টাচার্য, দেবাশীষ সেন, শিমুল সেন, উজ্জ্বল শিকদার, রবিউল হোসেন, জাবেদ চৌধুরী, রাশিদুল সামির, অমিতাভ সেন, আমানুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবী জানান এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।
অমিতাভ সেন

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here