ধামরাই মাদকের দাবানলে জ্বলছে

0
650

আমির হামজা: প্রায় সব ধরনের মাদকের দাবানলে জ্বলে উঠেছে ধামরাই । ইয়াবা, গাঁজা, হেরোইন, মদ ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য কেনা বেচা চলছে নির্বিঘেœ ধামরাই উপজেলায় । এ, সব মাদক দ্রব্য দমনে পুলিশ প্রশাসনের কোন কাযক্্রম নেই বললেই চলে। বরং প্রশাসনের  সহযোগীতায় ধামরাইয়ের বিভিন্ন স্থানে মাদক দ্রব্য বিক্্ির হচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলার শুশীল সমাজ ।  জানা যায়, ধামরাই উপজেলার ১৬ টি ইউ পি ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্যে সয়লাব হলেও মরন নেশা প্রতিরোধে তেমন কোন মাথা ব্যাথা নেই স্থানীয় পুলিশ প্রশাসনের । হাত বাড়ালেই যে কোন মাদকদ্রব্যে খুব সহজেই পাওয়া যাচ্ছে অহরহ ।

Advertisement

মনে হয় ধামরাই উপজেলা এখন মাদকের হাটে পরিনত হয়েছে । বিভিন্ন স্পটের মাদক দ্রব্যের ভয়াবহতা এমন রুপ নিয়েছে যে , প্রতিরোধ ও দমনকারী পুলিশ প্রশাসন যেন অকেজো ও নিয়ন্ত্রন হয়ে পড়েছে । এর মধ্যে ধামরাই পৌরসভার ,ইসলামপুর , কায়েতপাড়া , বরাত নগর , মডেল টাউন , চন্দ্রাইল , ঢুলিভিটা ও বালিথা- বাথুলী , আমতা ,কুশুরা , কালামপুর , চৌহাট , নান্নার , খরারচর ,  এলাকার  স্পটের চিএ চরম ভয়াবহ । ধামরাইয়ে প্রায় শতাধিক স্পটে মাদকসেবী, মাদক বিক্রেতাদের অভয়াশ্রমে পরিনত হয়েছে । ধামরাইয়ে পুলিশের যোগসাজশে ওই সকল মাদক স্পটে মাদক ব্যাবসায়ীরা বীরদর্পে ব্যাবসা চালিয়ে যাচ্ছে

। এ সকল মাদক স্পট থেকে নিয়মিত মাসোহারা নিচ্ছে কিছু পুলিশের অসাধু কর্মকতা ও কর্মচারীরা  ।  পৌরসভাসহ এর আশে পাশের এলাকায় ফেনসিডিল ,হেরোইন , ইয়াবা, মদ ,রেকটি ফাইট স্পিরিট বিক্রি হচ্ছে যএতএ ।  ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে নানা কৌশলে ধামরাইতে ঢুকছে মাদক দ্রব্যে চালান গুলো । মাদকের ভয়াল থাবায় ধংস হয়ে যাচ্ছে উপজেলার যুব সমাজ ্। অবিভাবক ও শুশীল সমাজের দাবী অবিলম্বে মাদক দ্রব্যে বিক্রি বন্ধের জন্য প্রশাসনের উধৃতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here