উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট

0
484

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে সর্বাতœক ধর্মঘট পালন করছেন শিক্ষক- শিক্ষার্থীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর- এর ব্যানারে আন্দোলনরত শি¶ক-শি¶ার্থীরা পূর্বঘোষিত দুই দিনের সর্বাতœক ধর্মঘট- এর প্রথম দিনের কর্মসূচি পালন করছেন। কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত।বুধবার সকাল ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল অবরোধের মাধ্যমে ধর্মঘট শুরু করে আন্দোলনকারীরা। এসময় পরিবহন পুল থেকে বিশ্ববিদ্যালয়ের কোন যানবাহন বের হতে দেয় নি। এতে ঢাকা থেকে শিক্ষক- কর্মকর্তাদের অধিকাংশই ক্যাম্পাসে আসতে পারেন নি। পরবর্তীতে সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করেন। ফলে অফিস ক¶ে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা- কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম। অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম এখন পর্যন্ত নিজ কার্যালয়ে আসেন নি। অবরোধ চলাকালে পূর্ব নির্ধারিত কোন পরী¶া ব্যতিত সকল প্রকার ক্লাস-পরী¶া

Advertisement

বন্ধ রয়েছে। এমনকি নতুন করে কোন পরী¶া অনুষ্ঠিত হতে দিবে না। পাশাপাশি তারা ক্যাম্পাসে বি¶োভ মিছিল করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে উপাচার্যপন্থী শি¶কদের প¶ থেকে সকাল ১১টায় ‘বঙ্গবন্ধু শি¶ক পরিষদ’- এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের চিহ্নিত করে দুর্নীতিবাজদের শাস্তির

দাবিতে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন। একই ব্যানারে আগামীকাল দিনব্যাপী উপাচার্যের প¶ে জনসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন উপাচার্যপন্থী শি¶করা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here