ধামরাইয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী

0
459

ধামরাই প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে স্ত্রী কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের  উত্তর  হাতকোড়া গ্ৰামে কথা কাটাকাটি কে কেন্দ্র করে স্বামী তামিম হোসেন তার স্ত্রী ফাতেমা আক্তার ( ২৩ ) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে । হত্যার পর ঘাতক স্বামী তামিম হোসেন পালানোর সময় প্রতীবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে । এলাকাবাসী জানায় ঘাতক স্বামী তামিম হোসেন মাদকাসক্ত  ছিলেন । পুলিশ লাশ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) ওয়াহিদ পারভেজ এ প্রতিবেদককে বলেন , ঘাতক স্বামী কে আটক করা হয়েছে । এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here