দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা : নিন্দার ঝড়

0
425

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দৈনিক দিনকাল ও খোলা কাগজের দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান খান পুলিশের হয়রাণি মূলক মামলার শিকার হয়েছেন।শনিবার সকালে ‘দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও একই সময় যুবলীগের বিক্ষোভ মিছিল ওই এলাকায় পৌছলে দু’গ্রুপে সংঘর্ষ হয়। দু’গ্রুপের দফায় দফায় হামলা-সহিংসতায় পুলিশসহ অন্তত: ৩০ আহত হয়। এঘটনায় ৫মার্চ রাতে থানা পুলিশ বাদি হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ২৬জনকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় সাইদুরকে আসামী করা হয়েছে। এমন হয়রানীমূলক মামলায় সাংবাদিককে আসামী করার ঘটনায় দুমকি এবং পটুয়াখালীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিভিন্ন প্রেসক্লাব, রির্পোটার্স ইউনিটিসহ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এঘটনায় পুলিশের এহেন হয়রানীর তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং অবিলম্বে সাইদুর রহমানকে ওই মামলা থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন।

Advertisement

এদিকে মামলার বাদি এসআই কামরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানে দায়েরকৃত মামলায় আসামীর তালিকা ওসি সাহেব দিয়েছেন। তদন্ত কর্মকর্তা এসআই রাজিব বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনায় জড়িত না থাকলে তাকে তাকে অব্যাহতি প্রদান করা হবে। অন্যায়ভাবে যাতে কেউ হয়রানীর শিকার না হয় সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

পুলিশের হয়রানী মূলক মামলায় সাংবাদিক সাইদুর রহমান খানকে জড়ানোর কারণ জানতে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবদুস সালামের সরকারি মোবাইল নম্বর ও ব্যক্তিগত নম্বরে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here