ধামরাইয়ে বালিয়া কৃষি ব্যাংকে চিহ্নিত দালাল শাহ আলমের  কাছে জিম্মি : অসহায় কৃষকরা

0
855

ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বালিয়া কৃষি ব্যাংকে দালাল শাহ আলমের কাছে জিম্মি হয়ে পরছে অসহায় কৃষকরা জানাগেছে, ধামরাই উপজেলার কৃষি ব্যাংকের বালিয়া শাখায় কৃষকদের কৃষি লোনে সিরাজগঞ্জ জেলার বন বিভাগের নৈশ্য প্রহরী  দালাল শাহ আলমের হাত ছাড়া কোন কৃষক কৃষি লোন পাস হচ্ছে না ।  আর এই দালালের সহযোগিতা করছেন অত্র কৃষি ব্যাংক শাখার চৌহাট ইউনিয়নের তদন্ত কর্মকর্তা ( আই ও ) সুমন । দীর্ঘ দিন ধরে বালিয়া কৃষি ব্যাংকে চিহ্নিত দালাল শাহ আলম ও মোস্তফা গংরা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগসাজশে কৃষকদের কৃষি লোনে দুর্নীতি,অনিয়ম করে যাচ্ছে । বালিয়া কৃষি ব্যাংক শাখায় প্রকৃত কৃষকরা কৃষি লোন পাচ্ছে না দালাল ও দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তাদের কারনে । এ দিকে ব্যাংক কর্মকর্তা ও চিহ্নিত দালালরা মিলে মিশে  কৃষকদের জিম্মি করে শতকরা ১০ টাকা হা্রে কৃষি লোন থেকে টাকা কেটে রাখেন বলে অভিযোগ উঠেছে । অসহায় কৃষকরা এর প্রতিবাদ করতে গেলে কপালে জুটছে না ব্যাংকে কৃষি লোন । এ ব্যাপারে ধামরাই বালিয়া কৃষি ব্যাংক শাখার ব্যাবস্থাপক মাকছুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন , দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here