ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু লুট পাট চালাচ্ছে চিহ্নিত বালুদস্যু ইমরান হোসেন ।জানাগেছে , ধামরাই উপজেলার বালিয়া এলাকার বাস্তা বাজারের পাশে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লুট পাট করছেন বালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার শাম্মী আক্তারের স্বামী চিহ্নিত বালুদস্যু ইমরান হোসেন ।দীর্ঘ দিন ধরে বংশী নদীর বিভিন্ন পয়ন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করেছে এই বালুখেকু । বালু বিক্রির টাকা দিয়ে এলাকায় দাপটের সাথে চলেছে ইমরান হোসেন । সে আওয়ামিলীগের বড় বড় নেতার নাম ভাঙ্গিয়ে বালু লুটপাট চালাচ্ছে । বিগত ৬ মাসে বালু বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে । এ দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব ।ইমরানের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না ভয়ে । তার রয়েছে বিশাল সন্ত্রাসী ক্যাডার বাহিনী । এই বালুদস্যুর সাথে গোপনে আঁতাত রয়েছে ধামরাই ভূমি অফিসের কিছু অসৎ কমকর্তা ও কর্মচারীদের সাথে । যে কারনে মোবাইল কোর্ট পরিচালনা খবর তারা আগেই পেয়ে যান । এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) হোসাইন মোহাম্মদ হাই জকি এ প্রতিবেদককে বলেন , খোঁজ খবর নিয়ে বালুদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

