ধর্ষন মামলার আসামি মাছুম মিয়া’কে কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব

0
110

১৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৩:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার মামলা নং-২০/৯৯, তারিখঃ ১১/০৩/২০২৪-খ্রিঃ, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১); চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ মাছুম মিয়া (৪৫), পিতা-মৃত রশিদ মিয়া, সাং-পুরাতন মানিকদহ, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।  

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর হতে নিজেকে আইনের হাত থেকে বাচানোর জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here