ধর্ষণ মামলার আসামি কাউছার উদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0
125

গতকাল ১৮ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৫:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-১০/০১/২০২৪ খ্রিঃ; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১); চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ কাউছার উদ্দিন (২৩), পিতা-মৃত আঃ কাদির, সাং-হাতড়াপাড়া গোয়ালবাড়ী, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করে।  

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর হতে নিজেকে আইনের হাত থেকে বাচানোর জন্য ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here