দুর্নীতি, প্রতারণার দায়ে এবার খোদ দুদকের কনস্টেবল বরখাস্ত

0
716

দুর্নীতি, প্রতারণার দায়ে এবার খোদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা ভ্যাট সংক্রান্ত মামলায় দুদকের ভয় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েক দফায় টাকা নিয়েছেন তিনি।

Advertisement

সূত্র জানায়, দুদকের নিজস্ব গোয়েন্দাদের তদন্তে ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। ওইসব তথ্য-প্রমাণের ভিত্তিকে কমিশনের প্রশাসন বিভাগ থেকে মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়। দুর্নীতির দায়ে এর আগেও দুদকের একাধিক কর্মকর্তা-কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে। দুদকের ভেতরের এই শুদ্ধি অভিযান অব্যাহত আছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার কনস্টেবল মো. আসাদুজ্জামানকে বরখাস্ত করা হয়। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীসাংবাদিকদের বলেন, দুদকের ভেতরের অসৎ, দুর্নীতিপরায়ন কর্মকর্তা-কর্মচারিদের চিহ্নিত করতে কমিশনের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। দুদক সূত্র জানায়, কনস্টেবল আসাদুজ্জামান নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন। তিনি নিজেকে ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভ্যাট সংক্রান্ত একটি মামলায় দুদকের ভয় দেখিয়ে বেসরকারি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে তিন দফায় অর্থ নিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here