দুর্নীতির বরপুত্র রাজউক এর ইমারত পরিদর্শক আবদুর রহিম

0
902

মোঃ আবদুল আলীমঃ
ঢাকা বসবাসের অনুপযোগি হয়ে পড়ছে। প্রতিদিনই গড়ে উঠছে হাইরাইজ ভবন। অধিকাংশ ভবনই রাজউক এর নিয়ম ভঙ্গ করে নির্মিত হচ্ছে। বছরের পর বছর যাচ্ছে অথচ এসব অনিয়মিত ভবন বহাল তবিয়তে রয়েছে। ভাঙা হচ্ছে না অনিয়মিত অংশ। রাজউক এর ইমারত পরিদর্শক। নাম আবদুর রহিম। হত্যা মামলা সহ ফাইল গায়েব করার মত গুরুতর অভিযোগ থাকা সত্বেও তিনি দাপটের সাথে চাকুরি করে যাচ্ছেন। আরও রয়েছে দুদকের মামলা। সম্প্রতি একটি বহুল প্রচলিত পত্রিকায় তার দুর্নীতির বিশাল চিত্র তুলে ধরা হলে তার অনেক টাকা খরচ হয়েছে। রাজউক এর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানায় পত্রিকায় তার অপকর্মের সংবাদ প্রকাশিত হবার পর তিনি রাজউকের পরিচালক, উন্নয়ন নিয়ন্ত্রনের সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগে অর্ধ কোটি টাকা বিতর করছেন যাতে সংবাদের জের ধরে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া না হয়। ঢাকা শহরে তার নামে বিশালাকারের বেশ কয়েকটি ভবন রয়েছে।

Advertisement

আরও রয়েছে মোটা অংকের ব্যাংক ব্যালেন্স। তবে অরও রহস্য রয়েছে তিনি তার অধিকাংশ সম্পত্তি তার আত্মীয় স্বজনের নামে গড়েছেন। তার দেশের বাড়িতে গড়েছেন টাইলস দিয়ে নজর কেড়ে নেয়ার মত ভবন। ঢাকা শহরে তার যেসব ভন য়েছে তার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে একটি সূত্রে জানা গেছে। রাজউক তাকে একই জোনে প্রায় দশ বছর থাকার সুযোগ করে দিয়েছে। এর রহস্য একটাই। তা হচ্ছে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদেরকে মাসোহারা দিচ্ছেন নিয়মিত যার সত্যতা রাজউক এর একাধিক কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। জোনের দায়িত্ব বদল সংক্রান্ত পর পর চারটি আদেশে তাকে একই জোনে রাখা হয়। এসব আদেশের কপি এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। বর্তমানে তিনি যে জোনের দায়িত্বে আছেন সে জোনে রয়েছে অবৈধ ভবনের ছড়াছড়ি। এসব অবৈধ ভবনের একটি তালিকা এ প্রতিবেদকের নিকট সংরক্ষিত আছে। নিয়ম ভঙ্গ করে ভবন নির্মান করলে রাজউক থেকে নোটিশ দিয়ে বাকি সব কর্মকান্ড শেষ করে ভবন মালিকের সাথে রফা করা হয় এমন অসংখ্য প্রমান রয়েছে। কোন ভবন সমপর্কে রাজউক বরাবর অভিযোগ দায়ের করলে ইমারত পরিদর্শক আবদুর রহিমের টাকা খাওয়ার রাস্তা উন্মোচিত হয়ে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে। তার অনিয়ম দুর্নীতির বিষয়ে এ প্রতিবেদকের তদন্ত অব্যহত আছে। আগামী সংখ্যায় এ ব্যপারে আরও বিস্তারিত থাকছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here