দুদক ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 20551

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (20551, 'post_views_count', '0')

0

অর্থ আত্মসাতের মামলায় বরিশালস্থ ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুুধবার রাতে তাদের বরিশাল নগরীর নবগ্রামরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা ব্যাংক বরিশাল শাখার এফভিপি ও ম্যানেজার ইনচার্জ কাজী জাফর হাসান, এসপিও ও ক্রেডিট ইনচার্জ মো. হাসান আলী এবং মেসার্স মঞ্জুরুল আহসান এ্যান্ড কোম্পানীর প্রোপাইটর ও কীর্তনখোলা লঞ্চের সালমা শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুরুল আহসান ফেরদৌস।

Advertisement

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এবিএম আব্দুস সবুর জানান, ২০১৩ সালের ৬ আগস্ট ঢাকা ব্যাংকের বরিশাল শাখার তৎকালীন ম্যানেজার মো. আব্দুল মালেক হাওলাদার বাদি হয়ে পাঁচ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮০ টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করেন। যেখানে মো. মঞ্জুরুল আহসান ফেরদৌসের বিরুদ্ধে দুই কোটি ২৪ লাখ ৫০ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক ওই মামলার তদন্তে নেমে টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ ১২ জনের সম্পৃক্ততা থাকার বিষয়টি খুঁজে পায়। ওই মামলায় বরিশাল থেকে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রাতেই কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here