দুই শিশুকে ৫ রুপি করে দেয় ধর্ষক মুখ না খোলার জন্যে

0
711

দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের দুই মেয়েকে ধর্ষণ করে। আর এ ঘটনা ফাঁস না করার জন্যে ওই দুটো মেয়ের প্রত্যেককে ৫ রুপি করে দেয়।  অভিযুক্তের নাম মোহাম্মাদ জয়নুল। তিনি একজন দিনমজুর। পুলিশ

Advertisement

জানায়, এই বুড়ো লোকটি দুটো মেয়েকে প্রলুব্ধ করে এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। মেয়েদের একজনের বয়স ৫ এবং অন্যজনের ৯। এই দুই শিশুকে নির্যাতনের পর তাদের মুখ বন্ধ করতেও নানা কথা বলে ধর্ষক। অন্য কাউকে এসব ঘটনা না বলতে প্রত্যেক মেয়েকে ৫ রুপি করে দেয় সে। গত রবিবার এ ঘটনা ঘটে।  পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ পশ্চিম) মিলিন্দ মাহাদেও ডাম্বেরে জানান, পুলিশ পরে এ ঘটনার কথা জানতে পারে। ওই দুই মেয়ের একজনের অভিভাবক তা জানতে পারেন। পরে পুলিশকে ফোন দেন তিনি। তদন্তের পর পুলিশ জানায়, ৯ বছর বয়সী মেয়েটির বাড়ির কাছেই দুজন খেলা করছিল। সেখানেই হাজির হয় ৬০ বছরের জয়নুল। তাদের চকোলেট ও মিষ্টি দিয়ে হৃদ্যতা স্থাপন করেন তিনি। দুটো মেয়ের বাবা-মায়েরা কাজে বাইরে থাকার সুযোগ নেয় লোকটি। সে তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানেই একজনের সামনে অপরজনকে ধর্ষণ করে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার সময় দুজনের হাতে ৫ রুপি করে দেয় যেন তারা এসব কথা কাউকে না বলে। তাদের ভয়ও দেখায় সে।  ভীত হয়ে দুজন বাড়ি ফিরে আসে। তারা কাউকেই বিষয়টি জানায়নি ভয়ে। কিন্তু ৫ বছরের মেয়েটি একটা পর্যায়ে ব্যথায় কাঁদতে শুরু করে। এরপরই সে এসব বলে দেয় বাবা-মাকে। পরে তার দেহের স্পর্শকাতর অংশে নির্যাতনের চিহ্ন মেলে, জানান ডাম্বেরে। আটক করা হয়েছে ধর্ষককে। তার বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। এখন বিচারের মুখোমুখি রয়েছে সে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here