টুংগীপাড়া উপজেলার বর্ণিবাজারে মেসার্স মোল্লা স্টোর ও আবদুল্লাহ জেনারেল স্টোরকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০,৩৭ ও ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ, আমদানি করা সিলবিহীন বিদেশি পণ্য ও মূল্য তালিকা না রাখায় তাদেরকে জরিমানা করা হয়। বাজার তদারকিতে টুংগীপাড়া থানার পুলিশ ও জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন সহযোগিতা করেছেন।।

