দাবীকৃত টাকা না পেয়ে রায়পুুরে সন্ত্রাসী দিয়ে মা-বাবার উপর হামলা,মালামাল লুট,আহত ৪

0
594

লক্ষ্মীপুর প্রতিনিধি
দাবীকৃত ৫০ হাজার টাকা না পেয়ে লক্ষ্মীপুরের রায়পুুরে মা-বাবাসহ পরিবাররের সদস্যকে জিম্মি করে সন্ত্রাসীদিয়ে হামলা চালিয়ে স্বর্ণলঙ্কারসহ ৭ টাকার মালামাল লুটে নেন মাদকসক্ত পুত্র মো: মঞ্জুরুল আলম। এসময় সন্ত্রাসী হামলায় (মা) হোসনে আরা বেগম (৫৫), (পিতা) হানিফ (৬৫), (বোন ) শাহনাজ আক্তার সাথী (১১),ভাই ফিরোজ আলম (২৭)সহ চার গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানান,শনিবার দুপুরে রায়পুর উপজেলার কলাকোপা সিনন বেপারী বাড়ীতে এঘটনার পর রোববার রাতে মাদকসক্ত মঞ্জুরুল আলমকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে মা হোসনে আরা বেগম বাদী হয়ে মাদকসক্ত পুত্র মঞ্জুরুল আলম ও আরো ৬/৭ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

Advertisement

পুলিশ ও মামলার বাদী হোসনে আরা বেগম জানান, তার মাদকসক্ত পুত্র মো: মঞ্জুরুল আলম কিছুদিন ধরে ৫০ হাজার টাকার জন্য বাহনা ধরে আসছেন। টাকা দিবে না জানালে মো: মঞ্জুরুল আলম সন্ত্রাসী এনে বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এসময় তাদের বসত ঘর ভাংচুরসহ ঘরে থাকা স্বার্ণলঙ্গার ও নগদ টাকাসহ ৭ লক্ষ টাকার মালামাল লুটে হয়। বাধাদিতে গিয়ে বাবা-বোন তিনিসহ ৪ জন গুরুত্বর আহত হন। এঘটনার পর পুলিশকে জানালে পুলিশ এসে মাদকসক্ত মঞ্জুরুল আলমকে আটক করেন। এছাড়া তিনি তার ছেলের বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ৬/৭ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।
রায়পুর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান,কলাকোপা সিনন বেপারী বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় মাদকাসক্ত পুত্রসহ আরো ৬/৭ জনকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। এর আগে পুলিশ মাদকসক্ত পুত্র মো: মঞ্জুরুল আলমকে আটক করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here