দশমিনা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি,ঢাকা’র মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
933
ফয়েজ আহমেদ দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে আজ ১৮ জুন বেলা ১১ঘটিকার সময় দশমিনা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি   ঢাকা ও দশমিনা  উপজেলা যুব ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করার লক্ষ্যে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীর নেতৃত্ব দেন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাহামুদুল্লাহ মধু,সাধারন সম্পাদক সাদী মোঃ সাধারন সম্পাদক এবং যুব ফাুন্ডেশনের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান মিজান,মহাসচীব মোঃ আবু আবদুল্লাহ। র‍্যালীতে বিষেশ আর্কষন হিসেবে উপস্থিত ছিলেন,আবু জাফর সালেহ অধ্যাপক দর্শন বিভাগ ঢাকা বিশ্বিবদ্যালয়,অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকাত উপজেলা চেয়ারম্যান,দশমিনা,অ্যাড,
উত্তম কুমার কর্মকার,অ্যাড,নিয়াজ মোর্শদ রোমান,দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান সিকদার বাপ্পি,সাধারন সম্পাদক সিকদার মোঃ অপু,ছাত্রলীগ দশমিনা এআরটি ডিগ্রি কলেজ শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী এবং দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ প্রমূখ। র‍্যালী ষেশে পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় আজকের মাদক বিরোধী অনুষ্ঠানের।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here