রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ের অাগেই দোহাজারি কক্সবাজার নতুন রেললাইন চালু হবে। মন্ত্রী অাজ কক্সবাজারে নতুন রেললাইন দোহাজারি কক্সবাজার রামু গুনদুম রেললাইন পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সামনে একথা বলেন। রেলপথ মন্ত্রী এ সময় বলেন, চট্রগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মান প্রকল্পটি কক্সবাজার সহ দেশবাসীর অনেক প্রতিক্ষার প্রকল্প।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই গুরুত্বপুর্ন প্রকল্পটির কাজ দ্রুত গতিতে চলছে। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ শেষে লাইন চালু করার সময় নির্ধারিত অাছে। মন্ত্রী এ সময় বলেন, এ লাইন চালু হলে পর্যটকদের অাগমন সহজ হবে। এর মাধ্যমে দেশী বিদেশী পর্যটক অধিকহারে কক্সবাজার অাসার সুযোগ পাবে। ফলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। তিনি অারও বলেন, ঢাকা থেকে সরাসরি ট্যুরিস্ট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। রেলপথ মন্ত্রী এ সময় চলমান কাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
রেলপথ মন্ত্রীর এ সফরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল অালম, প্রকল্প পরিচালক মোঃ মফিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

