তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব পরিদর্শনে, এলজি এসপি-৩ এর ১০সদস্য

0
595

তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন এলজি এসপি-৩ এর ১০সদস্য। আজ সকাল ১০.০০ ঘটিকার সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করতে আসেন, এলজি এসপি-৩ এর শেংহুয়া ওয়াং (বিশ্ব ব্যাংক টিম ট্রাস্ট লিডার),ও ইসিতা আলম অবনী (আরবান ডিভল্পমেন্ট স্পেসালিস্ট) সহ ১০ সদস্যের দল। প্রথমে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব পরিদর্শন করেন। এরপর তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, শেলাই প্রশিক্ষণকেন্দ্র, হিজরা জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে বিভিন্ন বিষয়ে চেয়ারম্যান সাহেব মোঃ ফকরুল আলম সমরকে বিভিন্ন দিক দেখান এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের উদ্যোক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন যে, তেঁতুলঝোড়া ইউনিয়ন উন্নয়নের কাজ ভালো হয়েছে।

Advertisement

এছাড়ও বিভিন্ন সাইট দেখে ধন্যবাদ জ্ঞাপন করেন, তারপরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ফাইল পত্র খুলে দেখান ইউপি সচিব মো: মীর বারেক, এবং এলজি এসপির ওয়ার্ডসভার বই দেখেন, প্রকল্প বাসতবায়ন

সম্পর্কে বিস্তারিত আলোচনা করে মতামত প্রকাশ করেন। পরিষদের ক্যাশ বই দেখেন , ইউপি গ্রাম পুলিশদের সাথে আলাপ করেন , তাদের বেতনাদীর সম্পর্কে মতামত প্রকাশ করেন, আরো বিভিন্ন দিক পরিদর্শন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here