আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
486

কামরুল হাসান রুবেলঃ সাভারের আশুলিয়ার নিজ কক্ষ থেকে পারভেজ মিয়া(২৬) ও সাদিয়া আক্তার(২৩) নামে এক দম্পত্তি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ । শুক্রবার ( ২৫অক্টোবর) সকালে সাভারের  আশুলিয়ার এলাকার বুড়িরবাজার মহল্লার  রাইফুর ইসলাম আকাশের মালিকানাধীন   বাড়ির একটি কক্ষ থেকে ওই দম্পত্তির মরদেহ উদ্ধার করে পুলিশ । স্থানীয়রা ও পুলিশ জানান, আশুলিয়ায় একটি পোশাক কারখানার চাকরি করতেন পারভেজ মিয়া । সে সুবাদে পারভেজ তার স্ত্রী ও মাকে নিয়ে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।তবে প্রতিদিন সকালে পারভেজ কারখানায় যাওয়ার জন্য ওঠো । কিন্তু  আজ সকালে পারভেজকে ডাকাডাকি করলেও কোনো সাঁড়া শব্দ পেয়ে তার  মা প্রতিবেশীদের জানান । পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দেন।

Advertisement

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সালাম জানায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । পরে পুলিশ তাদের কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় দম্পত্তির মরদেহ  উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা  করা হচ্ছে পারিবারিক কোন কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তবে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি  মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here