তিলকপুরে সিএনজি স্ট্যান্ডে সরকার দলীয় ক্যাডারদের ব্যাপক চাঁদাবাজি

1
1521

তিলকপুর (আক্কেলপুর) সংবাদদাতা ঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুস সোবহান, যুবলীগ নেতা দেলোয়ার, ভুট্ট ও ঘড়ি মেকার বাবু এবং ছাত্রলীগ নেতা কালা মানিক দলীয় প্রভাব বিস্তার করে তিলকপুর রেলস্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ড গত সোমবার থেকে দখল করে ব্যাটারী চালিত অটো বাইক ও সিএনজি মালিক সমিতির নাম দিয়ে প্রতিটি গাড়ি থেকে বিনা রিসিটে প্রতি দিন ৫০ টাকা করে মোট ২২৫ টি গাড়ি থেকে চাঁদা দাবী করেন। যা প্রতিদিন ১১ হাজার ২’শ ৫০ টাকা মাসে ৩ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা। অথচ এই পাতি চাঁদাবাজ নেতাদের নির্দিষ্ট কোন সংগঠন বা শ্রমিক বা মালিক সমিতি নাই।
জানা গেছে, এই সিএনজি স্ট্যান্ডটি দীর্ঘ ১০-১২ বছর ধরে সিএনজি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছিলেন সিএনজি চালকেরা। অথচ তিলকপুর ইউনিয়নের সরকার দলীয় এই পাতি নেতারা হঠাৎ করেই বেপরোয়া ভাবে চাঁদা আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে।  এব্যাপারে সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলাম জানান, আমরা সিএনজি মালিক ও চালকরা চাঁদা দিতে অস্বীকার করায় গত সোমবার থেকে ওই নেতারা স্ট্যান্ডে কোন সিএনজি ঢুকতে দিচ্ছে না। বাধ্য হয়ে সিএনজি চালকরা তিলকপুর-সান্তাহার সড়কের আদমদীঘি উপজেলা এলাকার ইসবপুর মোড়ে অবস্থান নিয়েছেন। সেখান থেকে সিএনজি শুধু সান্তাহার অভিমুখে চলাচল করছে। এতে সিএনজি যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here