তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 37016

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (37016, 'post_views_count', '0')

0

দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

 

মঙ্গলবার (৭ মে) বেলা তিনটার দিকে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পার্শ্ববর্তী ফল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দক্ষিণ সুরমা ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রতিষ্ঠান তিনটি হলো- বিসমিল্লাহ ট্রেডার্স, হাজী হানিফ এন্টার প্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গির আলম। র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ বলেন, দক্ষিণ সুরমা ফল বাজারে খাবার অযোগ্য মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ আছে; গোপন সুত্রে এমন সংবাদ পাওয়ার পর অভিযানে নামে র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে এবং তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here