বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টায় বেলংকা রোডের বালুর মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ এক যুগে পর অনুষ্ঠিত এ সন্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. ছাইদুজ্জমান মোস্তফা সভাপতি ও কাউন্সিলরদের সরাসরি ভোটে মো. সারোয়ার হোসেন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছাইদুজ্জামান মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে সন্মেলনের উদ্ধোধন করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মো. আমিরুজ্জমান, আজিজুর রহমান দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ সুমন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মুকুল, সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, উপজেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন লিটন, জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ, শরীফ উদ্দিন জুয়েল, সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, মো. সারোয়ার আলম, শরীফ আহম্মেদ আলেক, আলাল উদ্দিন হীরা প্রমুখ।
