তাদের লক্ষ্য একটাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো : তোফায়েল

0
579

জাতীয় ঐক্যফ্রন্টের কোনো আদর্শ ও লক্ষ্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Advertisement

 

আজ শনিবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব মহিলা লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ জোটের কোনো আদর্শ নেই, লক্ষ্য নেই, লক্ষ্য একটাই (প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তাদের এ লক্ষ্য কোনোদিন পূরণ হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’ বিএনপি ও গণফোরামের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ড. কামাল হোসেনকে নিয়ে জোট করেছে। যে কামাল হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে যাওয়ার আসনে। তিনি নিজে কোনোদিন সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেননি। তিনিই আবার জোট করেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল।’ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মমতাজ বেগম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here