এনডিপি থেকে গোলাম মোর্ত্তাজাকে বহিষ্কার; ২০ দলীয় জোটের সাথে থাকার প্রত্যয়

0
597

২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এর চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তাজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে অনৈতিক কর্মকান্ড ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে এনডিপি থেকে বহিষ্কার করেছেন এনডিপির নেতাকর্মীরা।
গতকাল ১৭ অক্টোবর ২০১৮ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে দলের ২২টি জেলা কমিটির সভাপতিদের এক বিশেষ জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবু তাহেরকে চেয়ারম্যান ও আশরাফুল আলমকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Advertisement

সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল এনডিপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে সেই পাতানো নির্বাচন বর্জন করে। তারপর থেকে সরকারের চক্ষুশুলে পরিণত হয় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও এর নেতাকর্মীরা। বিভিন্ন সময় সরকার ২০ দলীয় জোট ভাঙ্গার চেষ্টার অংশ হিসেবে ভয়ভীতি ও প্রলোভন দেখায় এনডিপিকে। কিন্তু দেশের মানুষের ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রকৃত অর্থে দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার আদর্শ থেকে এনডিপি’র নেতাকর্মীদের বিরত রাখা যায়নি। তাই সরকারের অন্যায়, অবিচার, জুলুমের প্রতিবাদ সব সময় এনডিপি করে গিয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু তাহের তাঁর বক্তব্যে বলেন, খোন্দকার গোলাম মোর্ত্তাজা ও মঞ্জুর হোসেন ঈসা দল ও জাতির সাথে বৈঈমানী করেছেন। তারা সরকারের প্রলোভনে পা দিয়ে নিজ স্বার্থ হাসিল করতে গিয়ে দলের নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দনকে অনুভব করতে পারেননি। দেশের এ দুঃসময়ে তাদের এই অবস্থান পরিবর্তন এনডিপি’র নেতাকর্মীরা মেনে নেয়নি। নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এরই প্রেক্ষিতে আজ দলের সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে বিশ্বাস ঘাতকদের প্রত্যাখ্যান করে দেশপ্রেমিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নতুন ভাবে পথ চলার।
সভায় মোঃ আবু তাহের চেয়ারম্যান, মজিবুর রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, আশরাফুল আলমকে ভারপ্রাপ্ত মহাসচিব, গাফফার আহমেদ কিরণ ও জামিল আহমেদকে প্রেসিডিয়াম মেম্বার, সুলতান আহমেদকে সাংগঠনিক সম্পাদক, জাহিদ হাসানকে দপ্তর সম্পাদক ঘোষণা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here