হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, একদা মহানবী (সা:) আমাদের কাছে এসে দেখলেন যে, আমরা তাকদীর সম্পর্কে তর্ক- বিতরর্ক করছি। এতে তিনি খুবই রাগান্বিত হলেন, এমনকি তাঁর চেহারা মুবারক লাল হয়ে গেল এবং তাঁর দুই গালে যেন ডালিম নিংড়িয়ে দেয়া হয়েছে।
অতঃপর তিনি বলেন : তোমরা কি এজন্য আদেশপ্রাপ্ত হয়েছ, না আমি তোমাদের প্রতি এটা নিয়ে এ তোমাদের পূর্ববর্তী লোকেরা যখনই এ বিষয়ে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়েছে তখনই ধ্বংস হয়েছে।

