২০৮১। হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বঙ্গ ( জগতে) আদম (আ) ও মূসা (আ) পরস্পর বিতর্কে লিপ্ত হন। মূসা (আ) আদম (আ)-কে বলেন : আপনি তো সেই আদম, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন। আর আপনিই মানবজাতির বিপথগামী ও তাদের বেহেশত থেকে বহিষ্কারের কারণ হলেন? হুদূর (সা বাঙ্গন : অতঃপর আদম (আ) বলেন : আপনিই তো মূসা, আল্লাহ আপনাকে তাঁর সাথে কথা বলার জন্য মনোনীত করেছেন। আপনি আমাকে এমন একটি কাজের জন্য অভিযুক্ত করেছেন, যা করার সিদ্ধান্ত আসমান-যমীন সৃষ্টির পূর্বেই আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : অতঃপর সেই বিতর্কে আদম (আ) মূসা (আ)-এর উপর বিজয়ী হন ।
সৌভাগ্য ও দুর্ভাগ্য
٢.٨٢. حَدَّثَنَا بُنَدَارٌ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِي حَدَّثَنَا يُعْبَةٌ عَنْ عَاصِمِ بْن عَبْدِ اللهِ قَالَ سَمِعْتُ سَالِمُ بْن عَبْدِ الله تحدث عَنْ أَبِيهِ قَالَ قَالَ عُمَرُ يَارَسُولَ اللهِ أَرَأَيْتَ مَا نَعْمَلُ فِيْهِ امر مُبْتَدَعُ أَوْ مُبْتَدَاً أَو فِيْمَا قَدْ فَرِغَ مِنْهُ فَقَالَ فِيْمَا قَدْ فَرِغَ مِنْهُ يَا ابْنَ الْخَطَّابِ وَكُلَّ مِنْ اَهْلِ الشَّقَاءِ فَإِنَّ يَعْمَلُ لِلشَّفَاء.
২০৮২। হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রা) জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ। আমলের ব্যাপারে আপনার অভিমত কি? আমরা যা করি তা কি নতুনভাবে ঘটল না পূর্বেই চূড়ান্ত হয়ে আছে? তিনি বলেন হে খাত্তাবের পুত্র! তা পূর্বেই চূড়ান্ত হয়ে আছে। আর প্রত্যেকের করণীয় বিষয় আয়াসসাধ্য করে রাখ হয়েছে। সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত ব্যক্তি অবশ্যই নেকীর কাজ করে আর দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত ব্যক্তি দুর্ভাগ্যজনক কাজই করে।
২০০৩। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা হুযূর (সা)-এর সাথে ছিলাম। তখন তিনি কাঠির সাহায্যে মাটিতে দাগ কাটছিলেন। হঠাৎ আসমানের দিকে মাথা তুলে তিনি বলেন ঃ তোমাদের মধ্যে এমন কেউ নেই যার ঠিকানা দোযখে বা বেহেশতে চিহ্নিত করে বা লিখে রাখা হয়নি। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! তাহলে আমরা কি (সেই লেখার উপর) নির্ভর করে থাকবো না? তিনি বলেন : না, বরং কাজ করতে থাকো। কেননা যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজ সহজ করে দেয়া হয়।

