এন আহাম্মদঃ বি আই ডব্লিউ টিএ এর এম এম ইউ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম সবার চোখের খোঁচা হয়ে দাড়িয়েছে বলে জানা গেছে। কারণ বিগত কিছু দিন আগে বি আই ডব্লিউ টি এর অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে রবিউল প্রার্থী হয়েছেন বলে সূত্রে জানা গেছে। রবিউল ইসলাম জামায়াত পন্থি থাকায় কেউ তাকে সমর্থন করেননি। বাস্তবে এই নির্বাচন ভোটের মাধ্যমে হয়নি, সিলেকশনের মাধ্যমে নির্বাচন হয়েছে এবং সবার চাপের মুখে শেষ পর্যন্ত রবিউলকে সরে দাড়াতে হয়েছে,পরে সবাই হাসি-খুশি ভাবে নির্বাচনের কাজ শেষ করেছে বলে জানা যায়। আরো একটি সূত্রে জানা যায় গত ২/৩ বছর আগে রবিউলকে নাকি বি আই ডব্লিউ টিএ থেকে সমুদ্র পরিবহণ অধিদপ্তর এ বদলী করেছে, উনারা ও রবিউলকে ওখানে যোগদান করতে দেয়নি বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত স্বজায়গায় রয়ে গেছে, তাই অনেকের মুখে শুনা যাচ্ছে রবিউল জামায়াত সমর্থক যার জন্য পবিত্র নির্বাচনে রবিউলকে অংশ গ্রহণ করতে দেয়া হয়নি বলে সূত্রে জানা যায়।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম কি বাস্তবে জামায়াত?
Advertisement
Advertisement
