ঢাকা-২০ আসনটি পুনরুদ্ধার চায় বিএনপির ব্যারিস্টার জিয়াউর রহমান খান

4
2272
কামরুল হাসানঃ ঢাকা-২০ (ধামরাই) আসনটি আগামী নির্বাচনে পুনরুদ্ধারের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বিএনপি। দলীয় মনোনয়ন নিয়ে মাঠে নেমেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে ব্যারিস্টার জিয়াউর রহমান খান এরশাদ পতন-পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
পরে বিএনপির প্রার্থী হয়ে এ আসনে (তৎকালীন ঢাকা-১৩) ১৯৯১-২০০১ সাল পর্যন্ত পরপর চারটি নির্বাচনে এমপি নির্বাচিত হন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান পুনরায় আসনটি উদ্ধার করতে পারবেন এবং বিজয়ী হতে পারবেন। কিন্তু দলীয় কোন্দলের সমাধান না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। ঢাকা জেলার ধামরাই উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে ঢাকা-২০ আসন। ব্যারিস্টার জিয়াউর রহমান খান আমাদের বলেন, পরপর চারবার এমপি নির্বাচিত হয়ে ধামরাইয়ে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।আগামী নির্বাচনের সুষ্ঠু সুন্দর ভাবে হলে তিনি আবারও বিজয়ী হবেন বলে আশা করেন।তিনি বলেন সব দলের জন্য সমান সুবিধা নিশ্চিত করতে হবে, সবাই নির্বাচনে আসতে পারে এবং দলীয় নেতাকর্মীরা যেন কোনরকম পুলিশি হয়রানির সম্মুখীন না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যারিস্টার জিয়াউর রহমান জুম্মার নামাজ শেষ করে নেতাকর্মীদের সাথে দেখা হলে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের সুখ-দুঃখের কথা জানতে চান। সে সময়ে ধামরাই ঘটে যাওয়া একটি দুর্ঘটনা, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হলে, আহত যাত্রীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।দুর্ঘটনার খবর পেয়ে দরদী নেতা ব্যারিস্টার জিয়া তৎক্ষণাৎ ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দেখার জন্য।তাদের খোঁজ খবর নেন সুস্থতা কামনা করেন। 
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here