ঢাকা-১৯ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী, ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সংবাদ সম্মেলন

0
1137
কামরুল হাসানঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় বাধা নেতাকর্মীদের গ্রেপ্তার ও পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ঢাকা ১৯ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বুধবার সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় সালাউদ্দিন বাবু তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এসময় ঐক্যফ্রন্ট প্রার্থী ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন নির্বাচনকে সামনে রেখে বিনা অভিযোগে তার দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ তাকে প্রচারণা চালাতে বাধা দিচ্ছে এছাড়া সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে লাগানো পোষ্টার ছিড়ে ফেলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন অবস্থায় তিনি নির্বাচন নিয়ে আশঙ্কায় রয়েছেন। অন্যদিকে গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বিএনপি সমর্থিত সাভার পৌরসভার মহিলা কাউন্সিলর ডারফিন আক্তারের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃওরা বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া এদিকে আজ সকালে সাভারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলামসহ বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here