ঢাকা মেডিকেলের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

0
7455

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে পড়ে মোঃ রুবেল (২২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

Advertisement

রুবেল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর কোনাবাড়ী গ্রামের মোঃ রবিউল্লাহ্ কাজীর ছেলে।

 

রুবেলের মা আতোজান জানান, গত কয়েক বছর আগে ব্রেনস্টোক করে রুবেল। পরে বিভিন্ন স্থানে তার চিকিৎসা করানো হয়। সম্প্রতি তার মানুষিক সমস্যা দেখা দেয়, পাশাপাশি মুখ দিয়ে লালা পড়তো। তাই গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার দুপুরে ৬ষ্ঠ তলার বারান্দার রেলিংয়ের উপর দিয়ে লাফিয়ে পড়ে সে। পরে হাসপাতালের আনছার সদস্যরা তাকে উদ্দার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩ টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী একই ওয়ার্ডের অন্য রোগীর স্বজন ফারজানা আকতার জানান, রুবেল তার মায়ের পাশেই ছিল। রুবেল পড়ে যাওয়ার আগ মুহূর্তে বলেছিল, ‘মা আমি লাফ দিলাম’।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোঃ বাচ্চু  মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here